রাজধানীতে বাসচাপায় একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় এসে লাশ হলেন মাদারীপুরের বাদশা হাওলাদার (৫০)। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসচাপায় তিনি নিহত হন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা সোয়া তিনটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক পার হওয়ার সময় বাদশাকে একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বাদশার স্ত্রীর বড় ভাই কালাম সরদার হাসপাতালে সাংবাদিকদের জানান, গতকাল মাদারীপুর থেকে ব্যক্তিগত কাজে বাদশার সঙ্গে তিনিও ঢাকায় আসেন। তাঁর সামনে বাসটি বাদশাকে চাপা দিয়ে পালিয়ে যায়।বাদশার গ্রামের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার কুলপরদিতে। সেখানে তিনি দর্জির কাজ করতেন।