রাজধানীতে বাসচাপায় কলেজছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে বাসের চাপায় ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইত্তেফাক মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রের নাম আরিফুর রহমান (২২)। তাঁর বাবার নাম আবদুল ওয়াদুদ। বাড়ি কুমিল্লায়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় আরিফুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, আরিফুর মোটরসাইকেলে ছিলেন। চলন্ত অবস্থায় মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গেলে আরিফুরকে একটি বাস চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।
আরিফুরের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।