রাজধানীতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানার পরীবাগে যাত্রীবাহী একটি বাসে আজ শুক্রবার পেট্রলবোমা হামলার ঘটনায় চালকসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন বাসচালক মোহাম্মদ বাবুল (৪২), যাত্রী ফরিদ মিয়া (৫০) ও মোসাম্মত্ শাহিনা (৪১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক প্রথম আলোকে জানান, সকালে পরীবাগ ওভারব্রিজ-সংলগ্ন বোরাক টাওয়ারের সামনে গুলিস্তানগামী একটি যাত্রীবাহী বাসে মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক পেট্রলবোমা ছুড়ে মারে। এতে চালকসহ ওই তিনজন দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফরিদ ও শাহিনার অবস্থা আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটের চিকিত্সকেরা জানিয়েছেন।