রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় আবদুল গাফফার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার পর গাফফারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ছেলে সোহান। সোহানের ভাষ্য, সাভারের দক্ষিণ রাজাসন এলাকার বাসা থেকে বাবা আবদুল গাফফার দুই ছেলেকে নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন। দুপুরে গুলিস্তানে নেমে মুন্সিগঞ্জ যাওয়ার বাসে উঠতে রাস্তা পার হওয়ার সময় একটি বাস গাফফারকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, গাফফারের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।