রাজধানীতে বিজিবি মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতালের আগে আজ রোববার সন্ধ্যা থেকে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
সন্ধ্যায় বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বিজিিব টহল দেবে।