রাজধানীতে বিজিবি মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় ১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ অন্যান্য বাহিনীকে সহায়তার জন্যই বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে আগামীকাল সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেওয়াসহ টহল দেবে বিজিবি সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের থেকে এ তথ্যে জানানো হয়েছে।
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের প্রতিবাদে কাল সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। এর আগে আপিল বিভাগ রায় বহাল রাখায় গত বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জামায়াতে ইসলামী।