রাজধানীতে বিদ্যুৎ বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের পর থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) আওতাধীন কয়েকটি এলাকা থেকে গ্রাহকেরা টেলিফোনে এই খবর জানিয়েছেন।

জানতে চাইলে ওই দুটি বিতরণ কোম্পানির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, শিলাবৃষ্টি ও বাতাসে কোনো কোনো এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় এই বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে। কয়েকটি স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে কিংবা হেলে পড়েছে। এ সব স্থানে নিরাপত্তার কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা বলেন, এই বিভ্রাট সাময়িক। দুটি কোম্পানিরই মাঠ পর্যায়ের কর্মকর্তারা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে তুলতে কাজ শুরু করেছেন।