রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সূত্রাপুর থানাধীন ফরাশগঞ্জ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আল আমিন (১৮) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আল আমিনকে উদ্ধার করে তাঁর কয়েকজন সহকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন । তাঁরা জানান, আল আমিনের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আল আমিনের এক সহকর্মী জানান, দুপুরে ফরাশগঞ্জের জাপানি বিল্ডিংয়ে মামুন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় কাজ করছিলেন আল আমিন। এ সময় হঠাৎ বিদ্যুতচালিত সেলাই মেশিনের মোটরের তারে সমস্যা দেখা দেয়। আল আমিন মোটরের তারের সমস্যা সমাধান করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১–এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর) মোজাম্মেল হক বলেন, আল আমিনের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।