রাজধানীতে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাড়িতে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, দগ্ধরা হলেন রুমানা (২৮), ইমরান (২২), জান্নাত (১৯), মনিকা (১০) ও তাসফিয়া (২)।

বিস্ফোরণের কারণ সম্পর্কে দগ্ধ ব্যক্তিরা প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি।