রাজধানীতে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগ থানার চানখাঁরপুল এলাকায় গতকাল শনিবার রাতে মো. আলম (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মো. আলমের বাসা চানখাঁরপুলের ১৪ নম্বর নবাবকাটরা এলাকায়। গতকাল রাত সাড়ে আটটার দিকে তিনি দোকান বন্ধ করে দুটি ব্যাগে ব্যবসার ২২ লাখ টাকা নিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে যক্ষ্মা হাসপাতালের ২ নম্বর গেটের সামনে এলে সিএনজি আরোহী তিন-চারজন যুবক তাঁর চোখ লক্ষ্য করে গুল ছুড়ে ব্যাগ দুটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে তাঁর দুই হাতে কোপ মেরে ব্যাগ দুটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।