রাজধানীতে ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার একটি ভবন থেকে পড়ে এক গৃহকর্মী মারা গেছেন বলে দাবি করা হচ্ছে।

নিহত গৃহকর্মীর নাম হাসনা আক্তার (১৮)। তাঁর বাবার নাম রোকন মিয়া। বাড়ি কিশোরগঞ্জ।

গৃহকর্ত্রী জান্নাতুল ফেরদৌসের ভাষ্য, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভবন থেকে নিচে পড়ে যান হাসনা। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত আড়াইটার দিকে হাসনা মারা যান।

হাসনার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত হবে।