রাজধানীতে ভারতীয় শিক্ষা মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শুরু হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন এক্সপো। আজ ২৪ ফেব্রুয়ারি শুক্রবার মিরপুর মেন্টরস কার্যালয়ে দিনব্যাপী এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করছে ইন্ডিয়া এডুকেটস।

এই মেলায় ভারতের সাতটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও তিনটি আন্তর্জাতিক আবাসিক স্কুল অংশ নিচ্ছে। এতে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও স্কুলের প্রতিনিধিদের সঙ্গে ভর্তি-সংক্রান্ত তথ্য, বৃত্তি এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এই আয়োজনে অংশ নিচ্ছে কেআইআইটি বিশ্ববিদ্যালয়, মানাভ রাচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জৈন ইউনিভার্সিটি, সিম্বায়ওসিস ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস, ইন্টেগ্রাল ইউনিভার্সিটি, অমৃতসর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাথিনাম গ্রুপ অব ইনস্টিটিউশনস, দ্য ক্যাথেড্রাল স্কুল, হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল এবং মুসৌরি ইন্টারন্যাশনাল স্কুল।

ঢাকায় এই মেলা উদ্বোধন করবেন ইন্ডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (শিক্ষা) জিষ্ণু প্রসন্ন মুখার্জী।

ঢাকার পর এই মেলা ২৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ক্লাব এবং ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ ফি ফ্রি। এই শিক্ষা মেলা ইন্ডিয়ান হাইকমিশনের স্বীকৃত। এর তত্ত্বাবধানে রয়েছে মেন্টরস এডুকেশন। বিজ্ঞপ্তি