রাজধানীতে ভিওআইপির সরঞ্জামসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপির বিপুল সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-২-এর একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. ফিরোজ আলম (২৫) ও সোহেল রানা (২২)।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে র্যাব-২-এর কার্যালয়ে এ অভিযানের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে র্যাব-২-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এ কে আজাদ দাবি করেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে জাফরাবাদ এলাকার ৮৪/টি/৩ নম্বর বাসার সাততলার একটি কক্ষ থেকে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ ভিওআইপির সরঞ্জামসহ ওই দুজনকে আটক করা হয়।

পরে ওই দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ কে আজাদ দাবি করেন, এই ব্যবসার প্রধান মিঠু হাওলাদার। তিনি পলাতক। তাঁকে ধরার চেষ্টা চলছে।