রাজধানীতে ভুয়া হুইপ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ এবার এক ভুয়া হুইপকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা এ প্রতারকের নাম মাসুদ মোল্লা। পুলিশের কাছে স্বীকারোক্তিতে তিনি জানিয়েছেন, প্রতারণাই তাঁর মূল পেশা।পুলিশ জানায়, ১২ এপ্রিল লালবাগ অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারের কাছে মাসুদ ফোন করেন। ফোনে তিনি নিজেকে হুইপ বলে পরিচয় দেন। এরপর লালবাগ অঞ্চলের এক পুলিশ কনস্টেবলকে বদলির নির্দেশ দেন।ফোনে আলাপচারিতায় অতিরিক্ত উপকমিশনারের সন্দেহ হয়। তিনি ফোন নম্বর ধরে খোঁজ করে জানতে পারেন এ ব্যক্তি হুইপ নয়। এরপর তাঁর নম্বরের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মাসুদ পুলিশের কাছে স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে হুইপ পরিচয় দিয়ে এ ধরনের তদবির করে আসছেন। অনেক ক্ষেত্রে তিনি সফলও হয়েছেন।