রাজধানীতে মাঠে ছিল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মভিত্তিক দলের ডাকা গতকালের হরতালে মাঠে ছিল আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। হরতালের প্রতিবাদে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে তারা। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা মিছিল নিয়ে উপস্থিত হন। সেখানে তাঁরা মানববন্ধন করেন এবং জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দেন।