রাজধানীতে ম্যাক্সিমাস স্মার্ট শপ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানি ম্যাক্সিমাসের ব্র্যান্ড শপ ‘ম্যাক্সিমাস স্মার্ট শপ’ উদ্বোধন করেছে ঢাকার সীমান্ত স্কয়ারে। গতকাল সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যাক্সিমাস মোবাইলের অপারেশন ডিরেক্টর মো. মেসবাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ম্যাক্সিমাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ম্যাক্সিমাস ইতিমধ্যে ১০টি স্মার্ট শপ চালু করেছে। ম্যাক্সিমাসের ব্র্যান্ড শপে মুঠোফোন কেনার আগেই ক্রেতারা ‘এক্সপেরিয়েন্স জোন’-এর মাধ্যমে পছন্দ করে নিতে পারবেন। বিজ্ঞপ্তি।