রাজধানীতে ময়লার ঝুড়ি থেকে মস্তকহীন লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে আজ শনিবার দুপুরে অজ্ঞাত এক যুবকের মস্তকহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি খোলা জায়গায় থাকা ময়লা-আবর্জনার ঝুড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল ওয়াজেদ প্রথম আলো ডটকমকে বলেন, আজ দুপুর ১২টার দিকে পূর্ব শেওড়াপাড়ার একটি ভবনের পাশের খোলা মাঠে থাকা ময়লা-আবর্জনার বড় ঝুড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। চাদরে মোড়ানো লাশটি মস্তকহীন। কেউ তাঁকে খুন করে সেখানে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।