রাজধানীতে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানাধীন বলাকা ভবনসংলগ্ন সড়কের পাশ থেকে পুলিশ বৃহস্পতিবার মধ্যরাতে অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। পুলিশ জানায়, ওই যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।বিমানবন্দর থানা সূত্রে জানা গেছে, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশ বলাকা ভবনসংলগ্ন সড়কের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাঁর সারা শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও খয়েরি শার্ট। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।