রাজধানীতে যোসেফিয়ানদের মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সেন্ট যোসেফ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের অংশগ্রহণে ‘যোসেফিয়ানদের মিলনমেলা’ অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
অনুষ্ঠানে স্কুলের কৃতী ছাত্র, প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেলকে একুশে পদক পাওয়ায় সংবর্ধনা দেওয়া হয়। মো. রেজাউল করিমের সভাপতিত্বে বিভিন্ন ব্যাচের যোসেফিয়ানরা তাঁদের কৈশোর ও তারুণ্যের শিক্ষাজীবন নিয়ে স্মৃতিচারণা করেন।
যোসেফিয়ানদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আলমগীর সাত্তার (বীর প্রতীক), এস এম হারুনার রশীদ, আবদুল্লাহিল সাফি, অমিতাভ কল্লোল, ভাস্বর বন্দ্যোপাধ্যায় প্রমুখ।