রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ২৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত বিভিন্ন থানা এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে এই অভিযান চলছে।
প্রথম আলোকে দেওয়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমানের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিভিন্ন থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।
মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, নির্বাচন সামনে রেখে রাজধানী ও এর আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালিত হচ্ছে। যৌথ বাহিনীর এ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পোশাকধারী পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অংশ নিয়েছেন।