রাজধানীতে লাঠি হাতে জামায়াতের ঝটিকা মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘোষিত বিক্ষোভ কর্মসূচির দিন গতকাল বৃহস্পতিবার রাজধানীতে ঝটিকা মিছিল বের করেছে জামায়াতে ইসলামী। মিছিলকারীরা হকিস্টিক, ক্রিকেট খেলার স্টাম্প ও লাঠি বহন করছিলেন। জামায়াতের নেতা-কর্মীরা বেলা ১১টার দিকে মালিবাগের আবুল হোটেলের কাছ থেকে মিছিল বের করে রামপুরার দিকে যান। দুই দিনের হরতালে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ‘সন্ত্রাসী হামলা’, পুলিশের গুলি ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে দলের গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের কর্মসূচি দেয় জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানীতে ঝটিকা মিছিল করে ঢাকা মহানগর জামায়াত। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ আসার আগেই মিছিল শেষ করা হয়।