রাজধানীতে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার মাটিকাটায় আজ বৃহস্পতিবার সকালে এক তরুণের লাশ পাওয়া গেছে। লাশটি বস্তার মধ্যে ভরা ছিল।
পুলিশ জানিয়েছে, নিহত তরুণের বয়স আনুমানিক ১৮ বছর। দুপুরে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাতটার দিকে পশ্চিম মাটিকাটা এলাকার একটি বাড়ির দেয়ালের পেছনে বস্তায় ভরা লাশটি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ ওই এলাকা থেকে লাশটি থানায় নিয়ে যায়।
মো. সালাউদ্দিন আরও জানান, বস্তার ভেতর লাশটি পাওয়া গেলেও তাতে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশটি পচাগলা নয়, তবে ওই তরুণের মুখ থেকে রক্ত ঝরছিল। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে।