রাজধানীতে লেগুনার ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কচুক্ষেত এলাকায় আজ সোমবার বেলা পৌনে ১২টার দিকে যাত্রীবাহী একটি লেগুনার ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন।আহত হন রিকশার দুজন আরোহী।তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ পৌনে ১২টার দিকে লেগুনাটি যাত্রী নিয়ে মিরপুর ১৪ নম্বর থেকে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল।লেগুনাটি তামান্না কমপ্লেক্সের সামনে ব্যাটারিচালিত ওই রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে রিকশাটি রাস্তা থেকে ছিটকে পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলেই রিকশার চালক নিহত ও দুজন আরোহী আহত হন।
কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।