রাজধানীতে শিবিরের তিন নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকা থেকে আজ শুক্রবার ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকে আটক করেছেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। দুপুর ১২টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া তিনজন হলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আতিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মুহসেনুল কবির ও কমিটির সদস্য ইয়াসিন আলী।
শিবিরের তিন নেতা আটক হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, বনশ্রীর সি ব্লকের ৫ নম্বর রোডের ৭ নম্বর বাড়িতে শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করে নাশকতার ষড়যন্ত্র করছেন—এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।