রাজধানীতে শিশুসহ চারজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক স্থানে একটি শিশুসহ চারজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে মুগদা এলাকায় ডোবায় পড়ে জান্নাতুল ফেরদৌস (৩) নামের এক শিশু মারা গেছে। তার গ্রামের বাড়ি কুমিল্লা। মা-বাবার সঙ্গে মুগদায় এক আত্মীয়ের অনুষ্ঠানে এসেছিল জান্নাতুল।গতকাল দুপুরে সবুজবাগ থানার উত্তর বাসাবোর একটি বাসা থেকে সাথী আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, পারিবারিক কলহের জেরে সাথী আত্মহত্যা করেছেন।এদিকে একই সময়ে বনানী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বজলু রশিদ (২৩) নামের এক শ্রমিক মারা গেছেন। প্রায় একই সময়ে মহাখালী রেল গেইট এলাকায় ট্রেনের ধাক্কায় মারা যান অজ্ঞাতনামা এক নারী।