রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাড্ডায় আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে সড়ক দুর্ঘটনায় বাসের চালকের সহকারী শাহ আলী (২৮) নিহত হয়েছেন।
শাহ আলীর ভায়রা এরশাদের ভাষ্য, চলন্ত বাসটি সড়কদ্বীপের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা খায়। এতে শাহ আলী বাস থেকে পড়ে যান। খবর পেয়ে তিনি (এরশাদ) শাহ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এরশাদ জানান, শাহ আলীর বাড়ি লালমনিরহাটে। তিনি গ্রামীণ পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিলেন।
দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক। লাশ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।