রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা এলাকায় আজ রোববার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন।

নিহত ব্যক্তিরা হলেন মোশাররফ হোসেন (৩৫) ও মো. আসাদ (৪০)। তাঁরা দুজনই ফার্নিচার মিস্ত্রি বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে রমনা পার্কের এক নম্বর ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুটি বাস একসঙ্গে পাল্লা দিয়ে শাহবাগ থেকে মৎস্য ভবনের দিকে যাচ্ছিল। একপর্যায়ে তানজীল পরিবহনের একটি বাস সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে বাসটির নয়জন যাত্রী আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক মোশাররফ ও আসাদকে মৃত ঘোষণা করেন। আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।