রাজধানীতে সব সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার বিকাল পাঁচটা থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপি অফিস সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮, ২৯ ধারায় পুলিশ কমিশনারকে দেওয়া প্রদত্ত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ দুটি ধারায় জনগণের নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে।

ডিএমপি এবং পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের  উপ-কমিশনার মাসুদুর রহমান এ নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করেছেন।