রাজধানীতে সাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান এলাকায় লেগুনার ধাক্কায় সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আরিফ (২৫)। তিনি পেশায় টাইলসের মিস্ত্রি ছিলেন। থাকতেন মধ্য বাড্ডার কৃষি ব্যাংক রোডের একটি ভাড়া বাসায়। তাঁর বাড়ি বরগুনা সদরে।
আরিফের ভাই হেলাল বলেন, কাজ শেষে সাইকেলে করে বাসায় ফিরছিলেন আরিফ। পথে লেগুনার ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বলেন, আরিফের লাশ কলেজের মর্গে রাখা হয়েছে।