রাজধানীতে সাজ সাজ রব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তী সময়ে স্বাধীনতাসংগ্রামসহ সব গণতান্ত্রিক-রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্বদানের মাধ্যমে দেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। দিনটি উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপ সাজানো হয়েছে। শহরজুড়েই চোখে পড়বে ফেস্টুন, বিলবোর্ড, ব্যানার, দলীয় ও জাতীয় পতাকা।