রাজধানীতে সাবেক সেনা কর্মকর্তার বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাফরুলে গতকাল শুক্রবার ভোরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাসায় ঢুকে ডাকাতেরা অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে।কাফরুল থানার উপপরিদর্শক খায়রুল ইসলাম জানান, গতকাল রাত তিনটার দিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফায়জুল হকের বাসায় এ ডাকাতি হয়। বড় চাপাতি হাতে মুখোশধারী দুই ডাকাত ব্যালকনির গ্রিল কেটে ঢুকে ফায়জুলের এক মেয়েকে জিম্মি করে। তারা ৫০ ভরি স্বর্ণালংকার ও ৩০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এ ব্যাপারে মামলা হয়েছে।ইউনিলিভার ডিলারের দোকানে লুট: গত বৃহস্পতিবার বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে ইউনিলিভারের পরিবেশক রেমিয়ান ডিস্ট্রিবিউশনে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। হামলাকারীরা অন্তত তিন লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ করেছেন মালিকপক্ষ। রেমিয়ানের মালিক বাহাউদ্দীন সাদী জানান, বুধবার বিকেলে ইউনিলিভারের একটি ট্রাক থেকে মাল নামানোর সময় ২৫-৩০ জন দুর্বৃত্ত হামলা চালায়। উত্তরা থানায় মামলা হয়েছে।