রাজধানীতে সাড়ে ১৭ কেজি সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গাবতলীর মাজার রোড এলাকা থেকে আজ সোমবার সাড়ে ১৭ কেজি সোনাসহ জাহেদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, আটক সোনার বাজারমূল্য সাড়ে ছয় কোটি টাকা।
মাজার রোডে তল্লাশি চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় জাহেদুলকে চ্যালেঞ্জ করেন সেখানকার কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরে আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ১৫১টি সোনার বার উদ্ধার করা হয়।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ভ্যানিটি ব্যাগে করে জাহেদুল সোনার বারগুলো ঢাকার বাইরে একটি জেলায় নিয়ে যাচ্ছিলেন। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি।’