রাজধানীতে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে নিজেদের ভাড়া বাসায় তিলক অগাস্তিন পালমা (১৫) নামের এক স্কুলছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে। সে কালাচাঁদাপুর হাইস্কুল ও কলেজের নবম শ্রেণীর ছাত্র।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কালাচাঁদপুরের বাসা থেকে তিলককে অচেতন অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ও ছাত্রটির স্বজনদের ধারণা, দুর্বৃত্তরা বাসায় ঢুকে তিলককে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে। তিলকের চাচা পরিমল পালমা পেশায় সাংবাদিক। তিনি প্রথম আলোকে বলেন, তিলক তার মা-বাবার সঙ্গে কালাচাঁদপুরের পশ্চিমপাড়ায় ক-১০০/বি নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকত। গতকাল সকালে তিলকের মা-বাবা কর্মস্থলে যান। তিলক স্কুলে গেলেও ১১টার আগে বাসায় ফিরে আসে। তার বড় ভাই স্ট্যানেল লরেন্স পালমা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য উত্তরার একটি কোচিং কেন্দ্রে ছিলেন।