রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার বাড্ডা থানার আনন্দনগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নুরুন্নবী নামের এক যুবক আহত হয়েছেন। আজ বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নুরুন্নবী বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। গুরুতর অবস্থায় তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, নুরুন্নবী রাজনীতির পাশাপাশি ইট ও পাথরের ব্যবসা করেন। আজ ভোরে আনন্দনগর এলাকায় ট্রাক থেকে পাথর নামাচ্ছিলেন তিনি। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী এসে তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় তাঁর পিঠে একটি গুলি বিদ্ধ হয়।
আবদুল জলিল বলেন, হামলার পেছনে রাজনৈতিক বা ব্যবসায়িক কোনো কারণ আছে কি না, ঘটনার তদন্ত চলছে।