রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গত বৃহস্পতিবার রাতে দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন পোশাকশ্রমিক রানী বেগম (৩৫) ও বাসের চালকের সহযোগী মো. গোলাপ (৩০)। শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, নিহত রানী আশুলিয়ার একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। স্বামীর সঙ্গে মিরপুর ১ নম্বরের নবাবেরবাগ এলাকার একটি বাসায় থাকতেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। রানীর গ্রামের বাড়ি বরগুনার বেতাগী এলাকায়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, প্রায় একই সময়ে রাজধানীর গুলিস্তান এলাকায় ট্রাকের ধাক্কায় সুপ্রভাত পরিবহন নামের একটি বাসের চালকের সহযোগী গোলাপ মারা যান। তাঁর গ্রামের বাড়ি জয়পুরহাটে, থাকতেন কেরানীগঞ্জের ভাগপাড়া এলাকায়।