রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, ওই নারীকে আজ সকালে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে ডেমরা থানার পুলিশ। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা। তাঁর লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।