রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাকরাইল মোড় মসজিদের সামনে রাস্তা পারাপারের সময় আজ বুধবার বিকেলে গাড়ির ধাক্কায় আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ওই নারীর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই নারীর পরনে ছিল বেগুনি রঙের সালোয়ার-কামিজ। আজ বিকেল চারটার দিকে তিনি আহত হন। রমনা থানা উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।

হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া বলেছেন, নিহত ওই নারীর পরিচয় জানা যায়নি।