রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে জানানো হয়, গতকাল শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে নিহত ব্যক্তির এক স্বজনের ভাষ্য।
হাসপাতালে আসা দীপু নামের ওই স্বজনের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মো. শফিউল্লাহ (৬৫)। তিনি শনির আখড়া এলাকায় থাকতেন। বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। তাঁকে দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
হাসপাতাল সূত্র জানায়, লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।