রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানা এলাকায় গাড়িচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। স্বজনেরা জানিয়েছেন, তাঁর বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি রাজধানীর মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

নুরুল ইসলামকে গুরুতর অবস্থায় গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন পুলিশের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন। পরীক্ষা শেষে নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এসআই জাকিরের ভাষ্য, নুরুল ইসলাম অজ্ঞাত গাড়ির চাপায় গুরুতর আহত হন। পরে তিনি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 
হাসপাতাল সূত্র জানায়, নুরুল ইসলামের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।