রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শনির আখড়া এলাকায় আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতেরা হলেন খলিলুর রহমান ও তার স্ত্রী আজমেরী বেগম এবং মায়া চৌধুরী।
পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মিনহাজুল ইসলাম প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেনী থেকে ছেড়ে আসা একটি বাস রাজধানীতে আসার সময় শনির আখড়া এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান। এ ঘটনায় এক শিশুও আহত হয়েছে। নিহত-আহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ফেনী হয়ে ঢাকা-সোনাপুর সড়কপথে চলাচলকারী বাসটি আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, খলিলুর রহমান যাত্রাবাড়ী এলাকার একটি স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারি আর মায়া চৌধুরী ফুটপাতে ভাসমান বিক্রেতা হিসেবে কাপড় বিক্রি করেন।