রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। খিলগাঁও এলাকায় রাত ১০টার দিকে বাস খাদে পড়ে মারা গেছেন দুজন। তাৎ​ক্ষণিকভাবে ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাসের ধাক্কায় মারা গেছেন এক ব্যক্তি। তাঁর নাম রবিউল ইসলাম (৪০)। আহত হয়েছেন আরও দুজন। তাঁরা দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই‍) মো. আলমাস প্রথম আলোকে বলেন, সোমবার রাত ১০টার দিকে রামপুরা থেকে ডেমরা যাওয়ার পথে স্বাধীন পরিবহন নামের একটি বাস খিলগাঁও নাগদার পাড় ব্রিজের ঢালে আসার পর খাদে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ​সক তাঁদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) জামিউর ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার রাত ৮টার দিকে সায়েদাবাদ যাওয়ার পথে তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড়ে বলাকা নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশায় থাকা রবিউল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎ​সক মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন জাফর (৩০‍) ও মো. ইসলাম হোসেন (১৮)। জানা গেছে, নিহত রবিউল একজন পিকআপ চালক। এস আই জামিউর জানান, এ ঘটনায় বাস চালক আবদুস সামাদকে (৫৬) আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে রয়েছেন।