রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও এলাকায় আজ রোববার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম সুরুজ মিয়া (৪৫)। তাঁর বাসা পূর্ব নাখালপাড়ায়।
সকাল সাড়ে ছয়টার দিকে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সুরুজ গুরুতরভাবে আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানায়, সুরুজকে সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে আনেন অপর এক পথচারী। সকাল সোয়া নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, নিহত ব্যক্তির লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।