রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

রাজধানীর জুরাইনে সড়ক দুর্ঘটনায় হাফিজার রহমান (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় জুরাইন বউ বাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী পথচারী মো. হাসান প্রথম আলোকে বলেন, ‘একটি গাড়ি হাফিজার রহমানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় আমরা কয়েকজন মিলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সন্ধ্যা সাড়ে সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

পরে হাফিজারের শ্যালক আবদুল জলিল হাসপাতালে এসে লাশ শনাক্ত করেন। আবদুল জলিল জানান, নিহত ব্যক্তির বাড়ি গাইবান্ধা সদর জেলার পূর্ব কোমরনই গ্রামে। তিনি পরিবারের সঙ্গে নামা শ্যামপুর এলাকায় থাকতেন। তাঁর স্ত্রীর নাম মালেকা বেগম। তাঁর তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে রাখা হয়েছে।