রাজধানীতে সড়ক বিভাজকে যাত্রীবাহী বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে যাত্রীবাহী বাস। এতে কমপক্ষে ৮ থেকে ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভিআইপি ২৭ নামের ওই বাসটি গাজীপুর থেকে আজিমপুর সড়কপথে যাতায়াত করে।
ঘটনাস্থলে উপস্থিত বনানী থানার উপপরিদর্শক (এসআই) প্রেমদাস রায় প্রথম আলোকে জানান, গাড়িটি তাঁদের হেফাজতে রাখা হয়েছে।