রাজধানীতে হঠাৎ বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শীত মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

হঠাৎ বৃষ্টিতে রাজধানীর ফুটপাতসহ বিভিন্ন স্থানে খোলা আকাশের নিচে থাকা লোকজন দুর্ভোগে পড়েন।

বৃষ্টির কারণে ঠান্ডাও কিছুটা বাড়ে। এতে বিপাকে পড়েন রাজধানীর হতদরিদ্র মানুষেরা।

গতকাল শুক্রবার ঢাকা আবহাওয়া অফিস ২৪ ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। আবহাওয়া সহকারী মাহমুদুল কবির জনান, গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার ভোর ছয়টা পর্যন্ত চার মিলিমিটার বৃষ্টি হয়েছে।