রাজধানীতে হিযবুত তাহরীরের ৮ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা।
ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ ভোরে রাজধানীর খিলগাঁও থানার বটতলা ও এর আশপাশের এলাকায় বিভিন্ন মেসে অভিযান পরিচালনা করে ওই থানার পুলিশ। অভিযানে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আছেন আলামিন (২০), মো. সাইফুল্লাহ (২৪), রাশেদুল ইসলাম (১৮), ইব্রাহিম শেখ (২০), আতাউর রহমান (২০), মাহবুবুর রহমান (২০), জিহাদ ইসলাম (২১) ও আবদুল কাইয়ুম (২১)। তাঁদের কাছ থেকে জেহাদি বই, লিফলেট, ম্যাগাজিন ও আটটি কালো ব্যানার উদ্ধার করা হয়।
এ বিষয়ে খিলগাঁও থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।