রাজধানীতে ১৪ দলের মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে এক ঘণ্টার জন্য রাজধানীতে মানববন্ধন করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। ‘যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক অভিযাত্রা ব্যাহত করার জন্য হত্যা, সন্ত্রাস, জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে ১৪ দল এই কর্মসূচি নিয়েছে। গাবতলী থেকে শুরু হয়ে মিরপুর রোডের শ্যামলী, আসাদ গেট, রাসেল স্কয়ার হয়ে গ্রিন রোড, পান্থপথ থেকে সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান, টিকাটুলি, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও বিশ্বরোড পর্যন্ত অসংখ্য মানুষ হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করবে।এ সময় গাবতলী এলাকায় সাহারা খাতুন; আসাদগেটে সতীশ চন্দ্র রায় ও জাহাঙ্গীর কবীর; বিশ্বরোডে মোহাম্মদ ফারুক খান, কাজী জাফর উল্লাহ ও রহমত উল্লাহ; রাসেল স্কয়ারে আবদুল লতিফ সিদ্দিকী ও বাহাউদ্দিন নাছিম; শাহবাগে নুরুল ইসলাম নাহিদ ও ওবায়দুল কাদের; প্রেসক্লাবে মহীউদ্দীন খান আলমগীর ও নূহ-উল-আলম লেনিন; বঙ্গবন্ধু স্কয়ারে সৈয়দ আশরাফুল ইসলাম ও মাহবুব উল আলম হানিফ; টিকাটুলিতে দীপু মনি ও আসাদুজ্জামান নূর; সায়েদাবাদে রাজিউদ্দিন আহমেদ রাজু; যাত্রাবাড়ীতে বেগম মতিয়া চৌধুরী প্রমুখের সঙ্গে ১৪ দলের নেতারা উপস্থিত থাকবেন।