রাজধানীতে ১৯ জোটের বিক্ষোভ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট রাজধানীতে আজ শনিবারের বিক্ষোভ সমাবেশ পিছিয়ে কাল রোববার পালন করবে।

আজ একুশে গ্রন্থমেলা উদ্বোধন ও বিশ্ব ইজতেমার কারণে এই সমাবেশ পিছানো হয়েছে। তবে সারা দেশের সমাবেশ আজই পালিত হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির বরাত দিয়ে গতকাল শুক্রবার রাতে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।

উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচন বাতিল, জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন এবং ঢাকায় কালো পতাকা মিছিল করতে না দেওয়ার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল।