রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টা পর্যন্ত তারা সতর্ক অবস্থানে থাকবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসীন রেজার পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীতে ২০ প্লাটুন বা ৬০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়কে কেন্দ্র করে গত বুধবারও রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছিল।