রাজধানীতে ২৫০ তৃতীয় লিঙ্গের মানুষকে ত্রাণ দিল 'জীবন জীবনের জন্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার প্রকোপে টলমান পুরো বিশ্ব। বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। মানুষ ঘরবন্দী থাকায় স্থবির হয়ে পড়েছে অর্থনীতির চাকা। দুর্ভোগ বেড়েছে নিম্নমধ্যবিত্ত ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের। এমন পরিস্থিতিতে মানবিকতার তাগিদে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। তারই ধারাবাহিকতায় রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ।

রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ। ছবি: বিজ্ঞপ্তি
রাজধানীজুড়ে ২৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের কাছে খাবার পৌঁছে দিয়েছে জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ। ছবি: বিজ্ঞপ্তি

আজ রোববার রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাবার পৌঁছে দেয় সংগঠনটি।
এ সময় তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সরলা বলেন, ‘আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে ঘরের বাইরে যেতে পারছি না। আয়–রোজগার না থাকায় কখনো কখনো না খেয়েই দিন পার করতে হচ্ছে। সমাজের বিত্তবান মানুষেরা যদি আমাদের প্রতি সদয় হন, তাহলে আমাদের আর না খেয়ে মরতে হবে না।’

রোববার রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাবার পৌঁছে দেয় জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ। ছবি: বিজ্ঞপ্তি
রোববার রাজধানীর মিরপুর, বাউনিয়া, উত্তরা, মগবাজার, কুনিপাড়া, হাতিরঝিল ও সদরঘাট এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে খাবার পৌঁছে দেয় জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপ। ছবি: বিজ্ঞপ্তি

তৃতীয় লিঙ্গের আরেক প্রতিনিধি কারিনা বলেন, ‘অনেক মানুষ ত্রাণ পেলেও আমরা বেশির ভাগ ক্ষেত্রে অবহেলিত থেকে যাই। করোনার এই সংকটে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন যদি আমাদের সেবায় এগিয়ে আসে, তাহলে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারব।’
জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপের প্রধান সমন্বয়ক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক বিপ্রজিৎ চন্দ। তিনি বলেন, ‘প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণে দেশে বেড়েছে খাদ্যসংকট। আমরা কজন বন্ধু মিলে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করি। আশার কথা এটাই যে ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়ার এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের বিত্তবান মানুষ, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তারাও এগিয়ে এসেছেন। তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিতে পারছি। করোনাসংকট উত্তরণে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’ পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান জীবন জীবনের জন্যফেসবুক গ্রুপের প্রধান সমন্বয়ক বিপ্রজিৎ চন্দ।

জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করবে। ছবি: বিজ্ঞপ্তি
জীবন জীবনের জন্য ফেসবুক গ্রুপটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করবে। ছবি: বিজ্ঞপ্তি

খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য জাকারিয়া মৃধা (ক্যামেরাপারসন প্রথম আলো)। বিজ্ঞপ্তি